আমরা যারা বুদ্ধিজীবী, বাতানুকুলে থাকি,
সময় পেলে কাম-কাজ ফেলে নগ্ন নারী আঁকি,
দিদির বাড়ীতে খুচরো দাঁড়িতে বাম-বিরোধী ঢেউ
মোদের মতো গরীবে প্রেম করেনা জগতে কেউ।
আমরা যারা বুদ্ধিজীবী, মাথায় পুরুষালী ছাঁট,
গরীবের তরে কতইনা হেঁটেছি সিঙ্গুরের মাঠ-ঘাট।
সানস্ক্রীনের দৌলতে সেদিন বেঁচেছে নায়িকা-সত্তা,
জাপানীবউ এর প্রচার সেরেছি যেখানেই গণহত্যা।
আমরা যারা বুদ্ধিজীবী, শুধু সিরিয়াল করি,
জন্ম থেকেই শহিদ ভঙ্গি, আজ মরি-কাল মরি।
এবার নায়ক হবই হব, রয়েছে দিদির হাত,
মিডিয়াতে শুধু বলতে হবে, বামেরা যাক নিপাত।
আমরা যারা সাধারণ-জন মাস-মাইনে পাই,
বিধাতার দেওয়া মগজখানিতে কোনো বুদ্ধিই নাই?
স্বপ্রচারিত বুদ্ধিজীবী, স্বার্থলোভীর দল,
ভোটের দিনই টের পাবি তোরা গণ-বুদ্ধির বল।
Subscribe to:
Post Comments (Atom)
মাকে চিনি, জীবনে যে সবার থেকে খাঁটি,
ReplyDeleteযার ওপরে পা রাখি, তাকেও চিনি: মাটি।
মানুষ চিনি, homo sapien, বইয়ে আছে লেখা,
হঠাৎ দেখি, পাশাপাশি ওরা, মাঝে দুটো রেখা।
আমরা যারা ১২ ঘন্টা কোডিং করে খাই,
সময় পেলে সবই চলে, জল থেকে জলপাই:
আমরা ভয়ে আধমরা আর আদ্যোপান্ত অবুঝ,
ভোটের ঘায়ে এবার আমাদের বাঁচাবে নাকি সবুজ।